খবরবাড়ি ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (লেবু মাওলানা) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
৯ ফেব্রুয়ারি সোমবার রাত ১১টায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের বিভিন্ন খোলামেলা প্রশ্নের উত্তর দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনী পরিবেশ, স্থানীয় উন্নয়ন ভাবনা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বায়তুল মাল সাধারণ সম্পাদক অধ্যক্ষ একরামুল হক, সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও জেলা সভাপতি বাংলাদেশ ছাত্র শিবির জুবায়ের হোসেন, পৌর যুব বিভাগের সেক্রেটারি তাহেরুল ইসলাম, জেলা ছাত্রশিবির সেক্রেটারি ইউছুব আল কারজাভী , সাবেক পৌর জামায়াত সেক্রেটারি তাজুল ইসলাম মিলন,গাইবান্ধা-৩ আসনের মিডিয়া বিভাগ সভাপতি মোঃ আব্দুল মতিন সহ স্থানীয় নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ, ভোটারদের প্রত্যাশা এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করেন। এ সময় প্রার্থী নজরুল ইসলাম গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
সভাটি সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয় বলে উপস্থিত সাংবাদিকরা মনে করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.