1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা

গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল

  • আপডেট হয়েছে : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী আব্দুর রশিদ সরকারের পক্ষে বিশাল নির্বাচনী মিছিল হয়েছে। সদর উপজেলার ১৩ ইউনিয়নসহ পৌরসভার জাতীয় পার্টির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা মিছিলে অংশ নেন। ফলে পুরো গাইবান্ধা শহর মিছিলের শহরে পরিণত হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা জাতীয় পার্টি এই মিছিলের আয়োজন করে। এদিন সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা লাঙ্গল প্রতীকসহ ব্যানার, ফেস্টুন নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে গাইবান্ধা পৌর শহীদ মিনারে সমবেত হতে থাকেন। পরে প্রার্থী আব্দুর রশিদ সরকারের নেতৃত্বে বিশাল মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় শহরে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। মিছিলটি পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এখানে এক সমাবেশে বক্তব্য রাখেন জাপার প্রার্থী আব্দুর রশিদ সরকার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মুকুল প্রমুখ।

আব্দুর রশিদ সরকার তাঁর বক্তব্যে বলেন, নির্বাচিত হলে এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনাদের সমর্থন পেলে এই এলাকার উন্নয়ন পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা বাড়াতে কার্যকর উদ্যোগ নেয়া হবে।

তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ উন্নয়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা হবে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে জনগণের ভোটে বিজয়ী হওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft