বুলবুল হোসেন,তারাগঞ্জ,রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পতিত আওয়ামী লীগের উপজেলা নেতা ইদ্রিস আলীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ইকরচালী ইউনিয়নের মাঝেরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর কোতোয়ালি থানার এফআইআর নং-০৭, ১৭ নভেম্বর ২০২৫, জিআর নং-১০৮/২৫ অনুযায়ী সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর ৬(২) (ই)/৮/৯(৩১)/১০/১২ ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তারাগঞ্জ থানার মাধ্যমে রংপুর জেলা কারাগারে প্রেরণ করা হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.