1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধা-৩(পলাশবাড়ী–সাদুল্লাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে মাঠে নেমেছেন কারানির্যাতনের শিকার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সহধর্মীনিরা।

বিগত সরকারের সময়ে হামলা, মামলা ও কারা নির্যাতনের শিকার নেতাকর্মীদের সহধর্মীনিরা ৮ ফেব্রুয়ারি রবিবার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় সাধারণ নারী-পুরুষ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা ভোটাধিকার আদায়ের আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের ওপর চালানো নির্যাতন ও নিপীড়নের বাস্তব চিত্র তুলে ধরেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে অংশ নেন পলাশবাড়ী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মাজেদুল ইসলাম মুকুলের সহধর্মীনি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকতের সহধর্মীনি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান নিক্সনের সহধর্মীনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজার সহধর্মীনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীর সহধর্মীনিরা।
এ সময় তারা বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে নারীরাও পিছিয়ে নেই। নির্যাতন ও ত্যাগের ইতিহাস সামনে রেখে তারা গণতন্ত্রকামী মানুষের পাশে দাঁড়াতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft