1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের পক্ষে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা সামীনা ৩২ মাইল নাম স্থানে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী সাদুল্লাপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।

লেবার সর্দার মোজাম্মেল হক মোজা’র সভাপতিত্বে এবং জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক ফরিদুল হক রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক  ছামছুল ইসলাম, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ইট প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, ছ-মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, শ্রমিক সদস্য হাই মিয়া, আঃ জলিল, আব্দুল মতিন, এনামুল হক, আফসার আলী, চান্দু মিয়া, শাহীন মিয়া, নজরুল ইসলাম, ছাইদুর রহমান প্রমুখ। এসময় সম্মিলিত শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে ডা. সাদিক বলেন, বাংলাদেশ ইতিহাসে শ্রম ও শ্রমিকদের ঘামে গড়ে ওঠা যে সভ্যতা সেই শ্রমিকরা আজ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। যে শ্রমিকদের ঘামে তৈরী বহুল আট্রলিকা সেই শ্রমিকরা আজ  অবহেলিত। এই শ্রমিকরা শ্রম দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেন  তাদের কোন ক্ষতিপূরণ সরকার কিংবা ট্রেড ইউনিয়ন গুলো দেয় না। তাদের ভবিষ্যত নিরাপত্তার জন্য কোন বীমা নেই। এটা করা খুবই দরকার। বিএনপি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চায়।

তিনি আরো বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে। এই আসনে ধানের শীষের বিজয় হলে তিনি শ্রমিকদের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবেন। তাদের দুঃখ দুর্দশা লাঘবে সবসময় পাশে থাকবেন। পাশাপাশি পলাশবাড়ীতে বাস-ট্রাক টার্মিনাল, যাত্রী ছাউনীসহ রাস্তাঘাট মসজিদ মন্দির গির্জা প্রতিটি জায়গার উন্নয়নে কাজ করবেন। সমাবেশে উপস্থিত শ্রমিকরা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft