1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার গাইবান্ধা-৩ আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল

গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘জ্ঞানই মুক্তি, আগামীর ভিত্তি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে।

জেলা গণগ্রন্থাগারের উদ্যোগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। শুরুতেই পায়রা উড়িয়ে প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর একটি র‌্যালীটি গণগ্রন্থাগার চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. আমির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিরাজুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক হারুন-অর-রশিদ, অধ্যাপক নাসরিন সুলতানা রেখা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদের সভাপতি মো. নাবির আহমেদ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী এবং গ্রন্থাগার ব্যবহারকারীরা উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

বক্তারা বলেন, ‘গ্রন্থাগার হলো জাতির জ্ঞানভান্ডার। এটি কেবল বই পড়ার স্থান নয়, গবেষণার প্রসারেও অপরিসীম গুরুত্ব বহন করে। তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে গ্রন্থাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft