1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দুর্নীতি,সন্ত্রাস,চাঁদাবাজি দূর করা সম্ভব- এটিএম আজহারুল ইসলাম পীরগঞ্জ পৌরশহরের ১ নং ওয়ার্ডে রাস্তা দখল করে নির্মাণকাজ আইন লঙ্ঘন, জনভোগান্তি ও নীরব প্রশাসন গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন ফুলছড়ির দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় অভিযুক্তের জামিন সকল ধর্মের মানুষকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: রাজশাহীতে জামায়াত আমির লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সংগীত দল পলাশবাড়ীতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের নির্বাচনী মতবিনিময় সভা পে-স্কেল বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পলাশবাড়ীতে ‘তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এ শ্লোগান সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে ‘তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্রের হাসান আজিজুর রহমান মিলনায়তনে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সহযোগিতায় আন্তর্জাতিক উন্নয়নমূলক বেসরকারি সংস্থা দ্যা হাঙ্গার প্রজেক্ট-এর বাস্তবায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সহিংসতা প্রতিরোধ, তরুণ প্রজন্মের নাগরিকদের দায়িত্ব ও সচেতনতা বৃদ্ধির এবং গণতান্ত্রিক চর্চা জোরদারের ওপর বক্তব্য উপস্থাপন করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) জেলা সমন্বয়কারী ফিয়াজ শরীফ তমাল।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সদস্য সাইদুর রহমান প্রধানের সভাপতিত্বে এবং সমন্বয়কারী জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পিএফজি’র সদস্য প্রভাষক নবীউল ইসলাম, মজিবুর রহমান, শাহজাহান মল্লিক, হাবিবুরর হমান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ, সাংবাদিক মতিন মোহম্মাদ, ফজলার রহমান, শিক্ষার্থীদের মধ্যে ফারহাদ ফুয়াদ তামিম, নাদিম হায়দার, আদুরী আকতার, মেঘলা আকতার প্রমুখ। সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও তরুণ সমাজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মতবিনিময় সভায় অংশ নেন।

বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে তরুণ প্রজন্মের নাগরিকদের সক্রিয় ও সচেতন ভূমিকা অপরিহার্য। সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

আয়োজকরা জানান, শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের তরুণ প্রজন্মের ভাবনা নিয়ে সভা-সংলাপ ও মতবিনিময় সভা আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft