1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

ভেজাল দিয়ে মাছ রপ্তানি করে দেশের ক্ষতি করবেন না: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

 

সামান্য লাভের জন্য ভেজাল দিয়ে মাছ রপ্তানি করে দেশের ক্ষতি না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশে অসংখ্য জলাভূমি, এর সঠিক ব্যবহার করলে কখনো মাছের অভাব হবে না।

এ সময় মৎস্যখাতে বিশেষ অবদান রাখায় ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেন, ২০১৫-১৬ অর্থবছরে দেশে ৩৮ লাখ ৭৮ হাজার টন মাছ উৎপাদন হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে ৪০ লাখ ৫০ হাজার মৎস্য উৎপাদন হবে বলে আশা করছি। আর চলতি অর্থবছরে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারব।

২০১৬-১৭ অর্থবছরে সরকারি-বেসরকারি পর্যায়ে প্রায় এক লাখ ৫০ হাজার সুফলভোগীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। টেকসই উন্নয়নের লক্ষ্যে মৎস্য বিষয়ে কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ জনবল গড়ে তোলার উদ্দেশ্যে চাঁদপুর জেলায় মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট স্থাপন করা হয়েছে।

এছাড়া গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জে আরো তিনটি ডিপ্লোমা ইন্সটিটিউট স্থাপনের কাজ শেষ হওয়ার পথে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!