খবরবাড়ি ডেস্কঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ৩১ গাইবান্ধা-৩ নির্বাচনী এলাকার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটাইনিং অফিসার শেখ জাবের আহমেদ-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আবু ছোলায়মান। অন্যান্যদের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার, থানা অফিসার ইনচার্জ সারেয়ার আলম খান, সহকারি নির্বাচন অফিসার হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ স্থানীয় পর্যায়ে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পলাশবাড়ী উপজেলার ৭১ ভোটকেন্দ্রের বিপরীতে প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার ৭১ জন, সহকারি প্রিজাইডিং অফিসার ৪৪৭ জন ও পোলিং অফিসার ৮’শ ৯৪ জন অংশ নেন।
Leave a Reply
You must be logged in to post a comment.