খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
১১ দলীয় জোটের সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সাদুল্লাপুর বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর এরশাদুল হক ইমনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ (অব.) আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু মাওলানা)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল এবং লেখক ও গবেষক আলী আহমেদ মাবরুর।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ফজলে রাব্বি ফাইম রেজা, সোহরাওয়ার্দী হলের ভিপি কায়সার হাবীব, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মাও. জহুরুল হক সরকার, জেলা ছাত্রশিবির সভাপতি রুম্মান ফেরদাউস, শিবির সেক্রেটারি ইউসুফ আল কারজাভী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, গাইবান্ধা-৩ আসনের নির্বাচন পরিচালক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা নির্বাচন পরিচালক মাও. আব্দুর রউফ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি তসলিম উদ্দিন, শিবির দায়িত্বশীল আল জাবের হাক্কানী ও এনসিপি দপ্তর সম্পাদক আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাইস্কুল মাঠে এসে শেষ হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.