1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার

  • আপডেট হয়েছে : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ এবারের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে একের পর এক দৃষ্টান্তমূলক সাফল্যের স্বাক্ষর রেখেছেন গাইবান্ধা জেলার পলাশবাড়ীর মেয়ে মাইশা আক্তার।

পলাশবাড়ী উপজেলার নারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান ও শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফাহিমা আক্তার দম্পতির মেয়ে মাইশা। তিনি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় বুয়েটে-৯৮৩তম, কুয়েট-৩১৮তম, রুয়েট-৫৪৪তম, কৃষিগুচ্ছ-৪৬২তম, ঢাবি-৬৩৪তম, রাবি-১৮৭তম, জাবিতে-৪১তম স্থান অধিকার করেছেন। এছাড়াও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার লক্ষ্য নিয়ে অনুশীলন করলেও রংপুর ডিএমসিতেও ভর্তি পরীক্ষায় ফলাফলের সাফল্যের দিক থেকে তার অবস্থান সরব। সবক্ষেত্রেই তার অসাধারণ ফলাফল দৃশ্যমান।

এরআগে তিনি খোলাহাটি ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। শিক্ষাবোর্ড নম্বর ভিত্তিক মেধাবৃত্তিও পেয়েছেন মাইশা। পঞ্চম ও অষ্টম শ্রেণির মেধাবৃত্তিও তার হাত ছাড়া হয়নি।

ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে জানাতে চাওয়া হলে বুদ্ধিদীপ্ত চাহনীতে তিনি বলেন, প্রযুক্তি বিদ্যায় উচ্চতর ডিগ্রী অর্জন করে কৃষি নির্ভর বাংলাদেশকে প্রযুক্তি নির্ভর বাংলাদেশে রূপান্তরের কাজে তিনি নিজেকে নিয়োজিত করবেন। আর এ জন্য তিনি ভর্তির ক্ষেত্রে বুয়েটকেই বেছে নেবেন, এমনটাই প্রত্যাশা তার। এই সাফল্যের জন্য তিনি মহান আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ তার সকল শিক্ষাগুরুর প্রতি চিরকৃতজ্ঞ থাকবেন, যোগ করেন তিনি।

আগামীতে আরও ভালো ফলাফল নিয়ে উচ্চতর ডিগ্রী অর্জন করে তার অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছানোর জন্য মাইশা সকলের দো’আ প্রার্থনা করেছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft