1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

ট্রাম্প-পুতিন গোপন বৈঠকের কথা ফাঁস

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক:

হোয়াইট হাউজ নিশ্চিত করেছে, জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গোপনে আরেকটি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই বৈঠকের বিষয়টি আগে প্রকাশ করা হয়নি।

হোয়াইট হাউজ জানিয়েছে, এ মাসের শুরুতে জার্মানিতে জি২০ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিক শীর্ষ বৈঠকে মিলিত হবার কয়েক ঘণ্টা পর, তারা দ্বিতীয় দফায় আরেকটি বৈঠক করেন, যা এ পর্যন্ত গোপন রাখা হয়েছিল। বিবিসির খবর।

একজন রুশ দোভাষীর উপস্থিতিতে ট্রাম্প প্রায় এক ঘণ্টা পুতিনের সঙ্গে আলাপ করেন।

তবে কি নিয়ে আলাপ করেছিলেন দুই নেতা সে বিষয়ে কিছু জানায়নি হোয়াইট হাউজ।

এদিকে, ওয়াশিংটন পোস্টও একই রকম খবর জানিয়েছে।

পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, জি২০ সম্মেলনে ডিনারের মাঝপথে নিজের আসন ছেড়ে উঠে  ট্রাম্প পুতিনের পাশের একটি খালি চেয়ারে বসে কিছুক্ষণ কথাবার্তা বলেন। মার্কিন প্রেসিডেন্ট সে সময় একাই ছিলেন। তবে পুতিনের সঙ্গে ছিল তার দোভাষী।

এমন সময় এ খবর প্রকাশিত হল যখন ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততা ছিল কি না, তা নিয়ে ওয়াশিংটনে তদন্ত চলছে।

সে তদন্তে সর্বশেষ ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড জন ট্রাম্প জুনিয়র এবং তার নির্বাচনী প্রচারণা দলের সাবেক ব্যবস্থাপক পল ম্যানাফোর্টের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছে মার্কিন সিনেট কমিটির তদন্তকারীরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!