বুলবুল হোসেন,তারাগঞ্জ, রংপুরঃ
রংপুরের তারাগঞ্জে ছাত্র রাজনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ঘটনা ঘটেছে। জাতীয় ছাত্র সমাজের তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় অর্ধশত নেতা-কর্মী পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগদান করেছেন।
রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে তারা নিজ নিজ পদ থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেন—
মোঃ আশরাফুল ইসলাম, সভাপতি, জাতীয় ছাত্র সমাজ, তারাগঞ্জ;
মোঃ রিফাত, সাধারণ সম্পাদক;
মোঃ ওমর ফারুক ও মোঃ ফিরোজ, সহ-সভাপতি;
মোঃ দুলাল, সাধারণ সম্পাদক;
মোঃ খায়রুল, সম্পাদক;
মোঃ মনির, মোঃ রবিউল, মোঃ রনি, মোঃ জিন্নুরসহ আরও অনেকে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে মোঃ আশরাফুল ইসলাম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সততা, আদর্শিক রাজনীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম আমাদের মুগ্ধ করেছে। এসব গুণাবলি দেখে আমরা সম্পূর্ণ সচেতনভাবে ও সুস্থ মস্তিষ্কে আমাদের পূর্বের সংগঠন থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছি।”
এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নতুন যোগদানকারীদের স্বাগত জানান এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তাদের মতে, ছাত্র সমাজের এই বড় অংশের যোগদান তারাগঞ্জের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ বাংলাদেশ জাতীয় পার্টির একটি ছাত্র সংগঠন।
Leave a Reply
You must be logged in to post a comment.