শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ

  • আপডেট হয়েছে : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে গাইবান্ধার পলাশবাড়ীতে কর্মরত সকল গণমাধ্যমকর্মীর সহযোগিতা চেয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও গাইবান্ধা–৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার শেখ জাবের আহমেদ।
৩১ জানুয়ারি শনিবার বিকেলে পলাশবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
ইউএনও শেখ জাবের আহমেদ বলেন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুয়া খবর ও তথ্য বিভ্রাট ছড়িয়ে নির্বাচনী পরিবেশ যাতে অস্থিতিশীল না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যনির্ভরতা ও শতভাগ বস্তুনিষ্ঠতা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে পারে, এমন সংবাদ প্রকাশ ও প্রচার থেকে গণমাধ্যমকে বিরত থাকতে হবে।

মতবিনিময় সভায় পলাশবাড়ী উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft