শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

তারাগঞ্জে সেনাবাহিনী–হাইওয়ে পুলিশের যৌথ অভিযান: রেজিস্ট্রেশন ও কাগজপত্রবিহীন যানবাহনে জরিমানা

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

বুলবুল হোসেন, তারাগঞ্জ, রংপুরঃ
রংপুরের তারাগঞ্জে সড়ক শৃঙ্খলা নিশ্চিত ও দুর্ঘটনা প্রতিরোধে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) উপজেলার পুরাতন চৌপতি এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে হেলমেটবিহীন গাড়ি চালনা চালনা, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং যানবাহনের প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ও কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ৫০টির বেশি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট যানবাহনগুলোকে জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন তারাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো: তৌফিকুর রহমান।

অভিযানে তারাগঞ্জ হাইওয়ে থানার কর্মকর্তা ও কর্মচারীরাও অংশ নেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, আইন লঙ্ঘন কমানো এবং চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে মোটরসাইকেল চালকদের ট্রাফিক আইন মেনে চলা এবং হেলমেটসহ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের আহ্বান জানানো হয়।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft