1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় সিপিবির বর্ধিত আলোচনা সভা - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় সিপিবির বর্ধিত আলোচনা সভা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে এক বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা সিপিবি জেলা কার্যালয়ে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সভাপতি কমরেড মোস্তাফিজুর রহমানের মুকুলের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বর্ধিত সভায় বক্তব্য রাখেন, সিপিবির প্রাক্তন সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, কমরেড শাহাদাত হোসেন লাকু, সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মিতা হাসানসহ আরো অনেক নেতৃবৃন্দ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় গাইবান্ধা-২ (সদর) আসনে প্রতিদন্দিতা প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মিহির ঘোষ এবং গাইবান্ধা-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা কারী প্রার্থী কমরেড আব্দুল্লাহ আদিল নান্নু তাদের নির্বাচনী হাল-হাকিকত তুলে ধরে বক্তব্য রাখেন। এ জেলায় কমিউনিস্ট পার্টির মনোনীত গাইবান্ধা জেলার তিনজন প্রার্থীর নির্বাচনী মার্কা হচ্ছে কাস্তে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিপিবি গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী।

গাইবান্ধা জেলার তিনটি সংসদীয় আসনে সিপিবি প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচন উপলক্ষে বিভিন্ন কলা কৌশল নির্ধারণ করা হয়। সব কমরেডদের বক্তব্য উঠে আসে তা হলো এই লুটেরা পুঁজিবাদী দেশে সংসদ নির্বাচনে যে পরিমাণ কালো টাকা ব্যবহৃত হচ্ছে তার সামনে আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কমরেডরা আজ অসহায়।

তাই আসন্ন সংসদ নির্বাচনে নির্বাচনে প্রতিদন্দ্বিতাকারী তিন প্রার্থীকে অর্থনৈতিকভাবে সাহায্য এবং সহযোগিতা করার জন্য সমস্ত পার্টি সদস্য ও নেতৃবৃন্দ এবং পার্টি শুভানুধ্যায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। এই আহবানে সর্ব প্রথম সাড়া দিয়ে এগিয়ে এসেছেন গোবিন্দগঞ্জ সিপিবি সভাপতি কমরেড অশোক আগরওয়াল।

নেতৃবৃন্দ বলেন, কালো টাকা, পেশি শক্তি, এবং সাম্প্রদায়িক প্ররোচনাকে উপেক্ষা করে, জনগণকে সাথে নিয়ে এবং পাটি কমরেডগণ সহায়তায় নির্বাচনী যুদ্ধের লড়াই নামতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft