1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে দলীয় প্রতীক পেলেন যারা - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে দলীয় প্রতীক পেলেন যারা

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে বৈধ প্রার্থীদের মাঝে দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলকৃত বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। গাইবান্ধার ৫টি আসনে ৪০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এরমধ্যে ৩২ জন দলীয় এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এবার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৮ জন, গাইবান্ধা-২ (সদর) আসনে ৭, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে ১০, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৬ ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী  ডা. জিয়াউল ইসলাম (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী মাজেদুর রহমান (দাঁড়িপাল্লা), জাতীয় পাটির প্রার্থী মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), ইসলামী আন্দোলনের প্রার্থী রমজান আলী (হাতপাখা), বাসদের মার্কসবাদী পরমানন্দ দাশ (কাঁচি), আমজনতা পাটির কাউসার আজম হান্নু (প্রজাপতি), স্বতন্ত্র প্রার্থী সালমা আক্তার (কলস), স্বতন্ত্র প্রার্থীমোস্তফা মহসিন (ঢেঁকি)।

গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী আনিসুজ্জামান খান বাবু (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল করিম (দাঁড়িপাল্লা), জাতীয় পাটির প্রার্থী আব্দুর রশিদ সরকার (লাঙ্গল), সিপিবির প্রার্থী  মিহির ঘোষ (কাস্তে), বাসদ মার্কসবাদীর প্রার্থী আহসানুল হাবীব সাঈদ (কাঁচি), ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল মাজেদ (হাতপাখা), জনতার দলের প্রার্থী শাহেদুর জাহান (কলম)।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু (দাঁড়িপাল্লা) জাতীয় পাটির ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুমান (লাঙ্গল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আব্দুল্লাহ আদিল নান্নু (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম আওলাদ হোসাইন (হাতপাখা), গণঅধিকার পরিষদের মো. সুরুজ্জামান সরকার (ট্রাক), জনতার দলের মনজুরুল হক সাচ্ছা (কলম), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. মোছাদ্দিকুল ইসলাম (আপেল), স্বতন্ত্র প্রার্থী এএসএম খাদেমুল ইসলাম খুদি (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান বিএসসি (ঢেঁকি)।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব শামীম কায়সার লিংকন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুর রহিম ((দাঁড়িপাল্লা), জাতীয় পাটির প্রার্থী কাজী মশিউর রহমান (লাঙ্গল), ইসলামী আন্দোলনের প্রার্থী তহিদুল ইসলাম তুহিন, (হাতপাখা), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পাটির প্রার্থী আতোয়ারুল ইসলাম (কোঁদাল), স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দ (মোটর সাইকেল)।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বিএনপির প্রার্থী ফারুক আলম সরকার (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী ওয়ারেছ আলী (দাঁড়িপাল্লা), জাতীয় পাটির প্রার্থী মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), বাসদের মার্কসবাদী প্রার্থী রাহেলা খাতুন (কাঁচি), ইসলামী আন্দোলনের প্রার্থী অ্যাড. আজিজুল ইসলাম (হাতপাখা), গণধিকার পরিষদের প্রার্থী  সামিউল ইসলাম (ট্রাক), কমিউনিস্ট পাটির প্রার্থী  নীরব দাস (কাস্তে), স্বতন্ত্র প্রার্থী অ্যাড. গোলাম শহীদ রন্জু (মোটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী হাসান মেহেদী বিদ্যুৎ (ঘোড়া) এবং স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (হাঁস)।

উল্লেখ্য; গাইবান্ধা জেলার সাতটি উপজেলা ও চারটি পৌরসভা নিয়ে গঠিত পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮২ হাজার ৪০১ জন, নারী ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩৬ জন। জেলায় মোট ভোটকেন্দ্র ৬৭৫টি এবং ভোটকক্ষ থাকবে ৪ হাজার ১০১টি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!