1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে দলীয় প্রতীক পেলেন যারা - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে দলীয় প্রতীক পেলেন যারা

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৩৩৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বৈধ প্রার্থীদের মাঝে দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলকৃত বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু (দাঁড়িপাল্লা) জাতীয়পাটি মনোনীত ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুমান (লাঙ্গল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আব্দুল্লাহ আদিল নান্নু (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম আওলাদ হোসাইন (হাতপাখা), গণঅধিকার পরিষদের মো. সুরুজ্জামান সরকার (ট্রাক), জনতার দলের মনজুরুল হক সাচ্ছা (কলম), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. মোছাদ্দিকুল ইসলাম (আপেল), স্বতন্ত্র প্রার্থী এএসএম খাদেমুল ইসলাম খুদি (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান বিএসসি (ঢেঁকি)।
গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানান, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশাড়ী) নির্বাচনী আসনে বৈধ ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়ন এবং পলাশবাড়ী পৌরসভা ও উপজেলার ৮টি ইউনিয়নসহ ১৯ ইউনিয়ন নিয়ে গঠিত ৩১ গাইবান্ধা-৩ সংসদীয় নির্বাচনী আসন। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯০২ ও মহিলা ২ লাখ ৫৭ হাজার ২৭৪ এবং হিজরা ০৯ জন।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!