1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীতে এলজিইডি’র আড়াই কোটির উর্ধ্বে টাকা ব্যয়ে নির্মিত হাসবাড়ী-সাইনদহ ৩ কি.মি রাস্তায় ব্যবহার করা হচ্ছে খ-সহ নিম্নমানের নির্মান সামগ্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নের হাসবাড়ী উচ্চ বিদ্যালয় হতে সাইনদহ বাজার (বড় ব্রীজ) পর্যন্ত এলজিইডি বিভাগের আড়াই কোটি টাকার উর্ধ্বে ব্যয়ে নির্মানাধীন ৩ কি.মি. রাস্তা নির্মানে নিম্নমানের ইটের ‘খ’ ব্যবহার করা হচ্ছে।

উপজেলা প্রকৌশলী আহসান হাবিব গত শনিবার রাস্তাটি সরেজমিন পরিদর্শন কালে এ অভিযোগের সত্যতা পেয়ে নির্মাণ কাজে সংশ্লিষ্ট লতীফ হক্কানির ঠিকাদারী প্রতিষ্ঠানকে এ ব্যাপারে সতর্ক করেন।

সেই সাথে মাঠ পর্যায় থেকে দৃশ্যমান নিম্নমানের ‘খ’ সমূহ সড়িয়ে ফেলাসহ প্রকৃতমানের ‘খ’ ছাড়াও  অন্যান্য নির্মাণ সামগ্রী ব্যবহারের নির্দেশ দেন।

এদিকে; সরেজমিন গিয়ে দেখা যায়, নিম্নমানের ইটের ‘খ’ এখনো সড়িয়ে ফেলা হয়নি। বরং ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার বাবুল মিয়ার উপস্থিতিতেই সংশ্লিষ্ট জনবল নিম্নমানের ওইসব ‘খ’ দিয়েই রাস্তা নির্মানের কাজ অব্যাহত রেখেছেন।

অপরদিকে; সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন টিটু স্বয়ং নিম্নমানের কাজে বাঁধা প্রদান করেন। তারপরেও সংশ্লিষ্টরা তাদের কাজ অব্যাহত চালিয়ে যাচ্ছেন।

এছাড়া ওই রাস্তার পাশের বাসিন্দা অলিউল ইসলামসহ স্থানীয় অসংখ্য ভূক্তভোগি জানায়, নিম্নমানের ‘খ’সহ নির্মান সামগ্রী ব্যবহারে ইতোপূর্বে নিষেধসহ প্রতিবাদ করায় ঠিকাদারি প্রতিষ্ঠান বেশ কয়েকদিন তাদের কাজ বন্ধ রাখেন।

পরবর্তিতে অজ্ঞাত কারনে মানহীন ওইসব ‘খ’ দিয়েই তাদের নির্মান কাজ আবারো শুরু করেছেন।

এলাকার ভূক্তভোগি মহল এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের যথাযথ প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!