1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ ও নির্বাচনকালীন প্রস্তুতি মূল্যায়নের অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়ি থানা পরিদর্শন করেছেন পুলিশের এডিশনাল ডিআইজি শাহ মমতাজুল ইসলাম।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে পুলিশের রংপুর বিভাগীয় এডিশনাল ডিআইজি (অপারেশনস) শাহ মমতাজুল ইসলাম ফুলছড়ি থানা পরিদর্শনে আসেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম। পরিদর্শনকালে এডিশনাল ডিআইজি ফুলছড়ি থানার সার্বিক কার্যক্রম, জনবল ব্যবস্থাপনা, নিরাপত্তা প্রস্তুতি এবং চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি থানার রেজিস্টার, মামলা সংক্রান্ত নথি, ডিউটি ব্যবস্থা ও টহল কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন কালে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন। নির্বাচনের আগে ও চলাকালীন সময়ে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

এডিশনাল ডিআইজি আরো বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সর্বদা সজাগ ও সক্রিয় থাকতে হবে।

পরিদর্শনকালে ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ দুরুল হোদা ছাড়াও থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নির্বাচনকালীন প্রস্তুতি ও চলমান কার্যক্রম সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!