1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

ফুলছড়িতে সিপিবির মতবিনিময় সভায় কেন্দ্রীয় সভাপতি গণতন্ত্র ফিরিয়ে আনতে কাস্তে মার্কায় ভোট দেওয়ার আহ্বান

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সিপিবির কাস্তে মার্কার প্রার্থীর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের হাওয়া ভবন এলাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন।

প্রধান অতিথি তিনি বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ গণতন্ত্রহীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে দেশকে বের করে আনতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। এজন্য তিনি কাস্তে মার্কায় ভোট দিয়ে সিপিবির প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের প্রার্থী নির্বাচিত হলে নদী শাসন কার্যক্রম জোরদার করা হবে, বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখা হবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদাখালী ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল্লাহ সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা-৫ আসনের সিপিবির কাস্তে মার্কার প্রার্থী নিরমল চন্দ্র নিরব রবিদাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুরাদজ্জামান রব্বানী, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য রেবতী বর্মন, সাঘাটা উপজেলা সভাপতি যোগেশ্বর রায়, ফুলছড়ি উপজেলা শাখার সম্পাদক রানু সরকার, শশি বাবু, আপেল মাহমুদ, পামরুল হোসেন প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!