রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাসপাতালে অনুপস্থিত থেকেও বহাল তবিয়তে কর্মকর্তা। মুক্তিযোদ্ধার অভিযোগে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

সাকিব আহসান, পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে দায়িত্বে থাকা ডা. মোঃ আব্দুল জব্বারের বিরুদ্ধে গুরুতর দায়িত্ব অবহেলা, অনিয়মিত উপস্থিতি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখা থেকে ডা. আব্দুল জব্বারের বিরুদ্ধে তার স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত কর্মস্থলে যোগদান না করে চার মাস দশ দিন চাকরিবিহীন অবস্থায় থেকে পুনরায় পূর্বপদে যোগদানের রাস্তা দাপ্তরিকভাবে ও কাগজে কলমে সুগম করতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে, রাজনীতিকে ঢাল বানিয়ে স্বীয় স্বার্থোদ্বার করে আসছেন।
ডা. আব্দুল জব্বারের এহেন কর্মকাণ্ডের কারণে তদন্ত করার অফিসিয়াল চিঠি করলেও তিনি স্বাস্থ্য অধিদপ্তর থেকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার পদায়ন পাকাপোক্ত করে কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের শৃঙ্খলা বিভাগ থেকে ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা এক সরকারি চিঠিতে এই অভিযোগসমূহ যাচাই-বাছাইপূর্বক তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
একজন বীর মুক্তিযোদ্ধা খয়রাত আলী
লিখিত অভিযোগে উল্লেখ করেন, ডা. আব্দুল জব্বার
নিয়মিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকেন,
নির্ধারিত সময় অফিস করেন না,
অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করেন,
কিন্তু এসবের পরও তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
হাসপাতালে না থেকেও রেফার বাণিজ্য?
অভিযোগে আরও বলা হয়, তিনি সংসদ সদস্যের সুপারিশে নিয়মিতভাবে ২০–৩০ জন রোগী বিভিন্ন জায়গায় রেফার করেন, অথচ নিজে হাসপাতালে উপস্থিত থাকেন না। এতে একদিকে যেমন সরকারি হাসপাতালের সেবা কার্যত অচল হয়ে পড়ছে, অন্যদিকে রোগীরা বাধ্য হচ্ছেন বাইরে চিকিৎসা নিতে।
সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো—ডা. আব্দুল জব্বার নাকি রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও আগের তদন্ত কার্যক্রমগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। অভিযোগকারীর দাবি, অতীতেও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলেও রহস্যজনকভাবে সেগুলোর কোনো দৃশ্যমান পরিণতি হয়নি।
অভিযোগের পর এবার নড়েচড়ে বসেছে কেন্দ্র।
স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, অভিযোগগুলো গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি পাঠানো হয়েছে,

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), রংপুর বিভাগ
সিভিল সার্জন, ঠাকুরগাঁও।
অভিযুক্ত কর্মকর্তা নিজে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায়।

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন,
“যদি তিনি নিয়মিত অনুপস্থিতই থাকেন, তাহলে এতদিন তাকে কে বা কারা রক্ষা করেছে?”
একজন স্থানীয় নাগরিক নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“হাসপাতালে গেলে অনেক সময়ই তাকে পাওয়া যায় না। কিন্তু কাগজে-কলমে সব ঠিক।”
এটা শুধু একজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ নয়। এখানে প্রতীয়মান হয় যে
কীভাবে রাজনৈতিক ছত্রছায়া থাকলে একজন সরকারি কর্মকর্তা বছরের পর বছর দায়িত্ব অবহেলা করেও বহাল তবিয়তে থাকতে পারেন।
এখন প্রশ্ন ওঠে,
রাষ্ট্রের স্বাস্থ্যসেবার নিরাপত্তা আসলে কার হাতে?

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft