1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

  • আপডেট হয়েছে : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে আগামী ২৪ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের জনসভা সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারি রবিবার বাদ মাগরিব গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পলাশবাড়ী প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আগামী ২৪ জানুয়ারি পলাশবাড়ী এস এম হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য জনসভা উপলক্ষে গৃহীত কর্মসূচি, সংগঠনের চলমান কার্যক্রম এবং সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা জহুরুল হক, সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক একরামুল হক, পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেন, পৌর জামায়াতের আমীর মাওলানা ইয়াহিয়া, জামায়াত নেতা আবু তালেব মাস্টারসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় পলাশবাড়ীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমীরে জামায়াতের পলাশবাড়ী সফর ও জনসভা শান্তিপূর্ণ ও সফলভাবে বাস্তবায়নে সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে সঠিক তথ্য প্রচার এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মন্তব্য করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!