1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

ইসরায়েলে বাংলাদেশ ফুটবল দলকে হয়রানি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
  • ৩৯ বার পড়া হয়েছে

 

ফিলিস্তিনে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে খেলতে গিয়ে দখলদার ইসরায়েলিদের হয়রানির শিকার হয়েছে বাংলাদেশ দল।

জানা গেছে, সীমান্তে নিরাপত্তার বাড়াবাড়ি করেছে ইসরায়েল। এএফসি আগেই এই ভ্রমণসূচি ইসরায়েলকে জানিয়েছিল। তারপরও ফুটবলাররা সেখানে হয়রানির শিকার হন।

দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু এই ভোগান্তিতে হতাশা প্রকাশ করে বাফুফেকে বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ফিলিস্তিনে পৌঁছেছি। ইসরায়েল সীমান্তে আমরা প্রায় সাড়ে তিন ঘণ্টা ভোগান্তিতে পড়েছিলাম। এটা দুর্ভাগ্যজনক।’

এএফসি থেকে সব রকমের নিরাপত্তার আশ্বাস পেয়ে বাংলাদেশ দল ফিলিস্তিনে গেছে। নিরাপদে ফিলিস্তিনে পৌঁছালেও ইসরায়েল সীমান্তে বেশ ভোগান্তির শিকার হতে হয়েছে ফুটবলারদের।

ফিলিস্তিনে সরাসরি বিমানে যেতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। নেপাল ও কাতারে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর দুবাইয়ে ট্রানজিট ছিল বাংলাদেশের। এরপর দুবাই থেকে বিমানে করে যায় জর্ডান। সেখান থেকে ইসরায়েলের সীমান্তের ভেতর দিয়ে বাসে ১২ ঘণ্টার ভ্রমণ শেষে পৌঁছায় ফিলিস্তিন।

আগামী ১৮ জুলাই বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি খেলবে জর্ডানের বিপক্ষে। এরপর ২১ জুলাই তাজিকিস্তান ও ২৩ জুলাই ফিলিস্তিনের বিপক্ষে খেলবে বাংলাদেশের যুবারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!