1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল বাস্তবায়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে আগামী ২৪ জানুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের শুভাগমন এবং জনসভা সফল বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনের পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে পলাশবাড়ী উপজেলা জামায়াত কার্যালয়ে মনোনীত প্রার্থীসহ দলীয় দায়িত্বশীল  নেতাকর্মীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ২৪ জানুয়ারি পলাশবাড়ী এসএম হাইস্কুল মাঠে আমীরে জামায়াতের শুভাগমন এবং জনসভা সফল বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা করে যাচ্ছেন। শনিবারের সভায় বিশেষভাবে জনসভা স্থলের সাজসজ্জা (ডেকোরেশন) ও প্রচার-প্রচারনা বিভাগের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও গাইবান্ধা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জহুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর)আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্য মাওলানা নজরুল ইসলাম লেবু।

সভায় বক্তারা বলেন, আমীরে জামায়াতের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। জনসভাটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে এবং সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করতে প্রচার ও ডেকোরেশন বিভাগের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হয়েছে।

সভায় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার-ডেকোরেশন বিভাগের প্রধান সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন, রংপুর বিভাগীয় শিবির নেতা তানজিমুল ইসলাম, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা একরামুল হক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার, মাওলানা আব্দুল মজিদ আকন্দ, পৌর মেয়রপ্রার্থী খায়রুল ইসলাম চাঁন মিয়া, উপজেলা প্রচার সম্পাদক রুহুল আমিন সরকার, পৌর জামায়াত সেক্রেটারি আইনুল হক প্রধান এবং উপজেলা শিবির সভাপতি জুয়েল মাহামুদ রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!