1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

গাইবান্ধার চরাঞ্চলে র‌্যাব-১৩এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া চরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র‌্যাব-১৩।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে চরাঞ্চলের শীতকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

র‌্যাব-১৩ গাইবান্ধার কোম্পানি কমান্ডার, সিনিয়র সহকারি পুলিশ সুপার তারিকুল ইসলামের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।

এ সময় র‌্যাব-১৩ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, পুলিশ পরিদর্শক জিয়াদ হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তারা র‌্যাব-১৩ এর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং চরাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষ শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্টে থাকেন। এমন উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা বলে জানান।

গাইবান্ধা র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার জানান, র‌্যাব এর ডিজির নির্দেশনায় ও সিও’র সার্বিক তত্ত্বাবধানে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিবছর শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র পেয়ে কুন্দেরপাড়া চরের শীতার্ত মানুষজন র‌্যাব-১৩ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহায়তা তাদের শীতের কষ্ট অনেকটাই লাঘব করবে বলে জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!