1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

‘বাংলাদেশ’ সংলাপে অংশ নিতে লন্ডনে আ.লীগ-বিএনপির নেতারা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
  • ১০৮ বার পড়া হয়েছে

 

মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের স্বতন্ত্র সদস্য আলেক্সান্ডার চার্লস কারলাইলের আয়োজনে ‘বাংলাদেশে সন্ত্রাসবাদ ও আইনের শাসন’ শীর্ষক এক সংলাপে মুখোমুখি হচ্ছে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও প্রধান রাজনৈতিক বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা থেকে সংলাপ শুরু হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সংলাপে আওয়ামী লীগের পক্ষ থেকে অংশ নিবেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী তারানা হালিম।

অন্যদিকে বিএনপির পক্ষে সংলাপে অংশ নিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা রুমি ফারহানা ও হুমায়ুন কবির। ইতোমধ্যেই তারা লন্ডনে পৌঁছেছেন।

এ ছাড়া বেশ কয়েকজন ব্রিটিশ এমপিসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা এ সংলাপে অংশ নেয়ার কথা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!