মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

এসিল্যান্ড অবিদীয় মার্ডি হত্যাকান্ডের বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন স্বজনরা

  • আপডেট হয়েছে : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ  গত ১১ বছরেও বিচার কাজ শেষ হয়নি গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল সম্প্রদায়ের এসিল্যান্ড অবিদীয় মার্ডি হত্যাকান্ডের। তার স্বজনরা দ্বারে দ্বারে ঘুরে বিচার না পেয়ে চরম হতাশায় ভুগছেন। এদিকে অবিদীয় মার্ডির হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবীতে রোববার (১১ জানুয়ারি) ‘অবিদীয় মার্ডি স্মৃতি রক্ষা কমিটি, গোবিন্দগঞ্জ’ ফাঁসিতলায় এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাসকে। সমাবেশে বক্তব্য রাখেন নিহত অবিদীয় মার্ডির স্ত্রী শেফালি চড়ে, ভাতিজি হ্যাপি মার্ডি, হীরা মুরমু, সংগঠনের ব্রিটিশ সরেন, আনিসুর রহমান মইনুল, শারমিন মার্ডি, সাহেব মুরমু প্রমুখ। এর আগে একটি মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশের শুরুতে শহীদ অবিদীয় মার্ডির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তারা বলেন, সাবেক এমপি এমপি আবুল কালাম আজাদ-এর পরিকল্পনায় অবিদীয় মার্ডিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় সরকারের পক্ষ থেকে এই হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার কথা। অথচ তা না হওয়ায় বিচারের দাবি নিয়ে ১০ বছর ধরে আদালতের দ্বারে ঘুরছেন স্বজনরা।

উল্লেখ্য; ২০১৪ সালের ১১ জানুয়ারি অবিদীয় মার্ডি নিজ বাড়ি নওগাঁর ধামুইরহাট থেকে মোটর সাইকেলযোগে গোবিন্দগঞ্জ অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার সাহেবগঞ্জ-বাগদাফার্ম আখ খামারের কাটা-ফাসিতলা সড়কের মাঝামাঝি পৌঁছিলে মোটর সাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর তাঁকে আখ খামারের ভেতরে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রেখে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ২০১৯ সালের ৮ এপ্রিল সাবেক এমপি আবুল কালাম আজাদ, গাইবান্ধার তৎকালীন সহকারী পুলিশ সুপার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ ১৩ জনকে আসামী করে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন নিহতের বড়ভাই ফাদার স্যামসন মার্ডি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft