1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

মাশরাফি-সাকিবদের বিপক্ষে খেলবেন আকরাম-নান্নুরা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
  • ৪২ বার পড়া হয়েছে

 

‘আচ্ছা ভাবুন তো মাশরাফি বল করছেন, তার বিরুদ্ধে ব্যাট করছেন মেহরাব হোসেন অপি, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। কাটার মাস্টার মোস্তাফিজ আর দুই দ্রুত গতির বোলার রুবেল হোসেন-তাসকিন আহমেদের সামনে ব্যাটসম্যান হাবিবুল বাশার কিংবা মিনহাজুল আবেদিন নান্নু।

ব্যাটসম্যান আকরাম খান, বোলার সাকিব আল হাসান। কিংবা মোহাম্মদ রফিকের বোলিংয়ের সামনে তামিম ইকবাল-উইকেটের পিছনে গ্লাভস হাতে খালেদ মাসুদ পাইলট। কিংবা খালেদ মাহমুদ সুজন বা নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ব্যাট করছেন মুশফিকুর রহীম বা মাহমুদউল্লাহ।

নিশ্চয়ই উত্তর আসবে, তা কি করে সম্ভব? মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, হাবিবুল বাশার, মেহরাব হোসেন অপি, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট আর মোহাম্মদ রফিকরা তো আর এখন খেলেন না। কেউ বোর্ড পরিচালক, কেউ বা নির্বাচক। আবার কেউ কেউ প্রশিক্ষক।

কাজের এই দুই প্রজন্মের ক্রিকেটারদের মুখোমুখি হওয়া যে অলিক কল্পনা! শুধু কল্পনায়ই তাদের মোকাবিলা বা মুখোমুখি হওয়ার দৃশ্য দেখা সম্ভব। বাস্তবে এ দুই প্রজন্মের ক্রিকেট লড়াই দেখা হবার সুযোগ কই? কিন্তু না। সব কিছু ঠিক থাকলে হয়ত খুব শিগগিরই তাদের দেখা হয়ে যাবে।

যাদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে, বিশ্ব মানে- সেই মিনহাজুল আবেদিন, আকরাম খান, হাবিবুল বাশার, খালেদ মাহমুদ, খালেদ মাসুদ ও মোহাম্মদ নাঈমুর রহমান দুর্জয় ও মোহাম্মদ রফিকদের সাথে মাশরাফি, তামিম, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ ও মোস্তাফিজ-মিরাজদের ব্যাট ও বলের দুর্লভ লড়াই দেখার সুযোগ চলে আসছে।

সব কিছু ঠিক থাকলে সম্ভবত ২৯ জুলাই কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে দুই প্রজন্মের তারকাদের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। জাতীয় দলের সাবেক এক অধিনায়ক আজ এ তথ্য জানিয়ে বলেন, ‘আমাদের প্রজন্মের সাথে বর্তমান প্রজন্মের এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করতে যাচ্ছি আমরা।’

লক্ষ্য, মূলতঃ প্রীতির বন্ধন দৃঢ় করতে। পাশাপাশি আমাদের প্রজন্মের ক্রিকেটারদের অনেকের সাথে বর্তমান ক্রিকেটারদের পরিচয় করিয়ে দিতে। যাদের গল্প শুনে কিংবা খেলা দেখে বড় হয়েছে মাশরাফি, তামিম, সাকিব,তামিম ও মাহমুদউল্লাহরা; কিন্তু কখনো মাঠে এক সঙ্গে খেলা হয়নি। কিংবা প্রতিপক্ষ হিসেবেও যাদের দেখা মেলেনি। সেই সাবেক ক্রিকেটারদের সাথে একটা প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করতে যাচ্ছি আমরা।

সম্ভাব্য দিনক্ষণও চূড়ান্ত। আগামী ২৯ জুলাই কক্সবাজারের সমুদ্র সৈকত ঘেঁষা শেখ কামাল স্টেডিয়ামেই বর্তমান জাতীয় দলের সাথে সাবেক জাতীয় ক্রিকেটারদের প্রীতি ক্রিকেট ম্যাচ। তার আগে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের এবারের পর্ব হবে একই ভেন্যুতে।

আগামী ২৬ থেকে ২৮ জুলাই চলবে সাবেকদের ওই ক্রিকেট উৎসব। আগের মতই ছয়টি দল অংশ নেবে এ আসরে। ঢাকা বিভাগ, ঢাকা মেট্রো, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও অলস্টার ইলেভেন- এই ছয় দল অংশ নেবে সাবেক তারকা ক্রিকেটারদের এ আয়োজনে। এ আসর শেষেই জাতীয় দলের সাথে প্রীতি ম্যাচটি হবে।

এদিকে ২৮ জুলাই দেশে পা রাখবেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি কী জাতীয় দলের সাথে সাবেক তারকা ক্রিকেটারদের প্রীতি ম্যাচ খেলার অনুমতি দেবেন?

এ ম্যাচের অন্যতম আয়োজক ও মাস্টার্স ক্রিকেট কার্নিভালের অন্যতম উদ্যোক্তা খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ‘আমরা আগে ভাগেই হাথুরুর সাথে কথা বলেছি। সমস্যা হবে না। তার অনুমতি নিয়েই ওই প্রীতি ম্যাচের আয়োজন করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!