খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার অপরিকল্পিত উন্নয়নের কারণে জনদুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ ওঠার পর অবশেষে পদক্ষেপ নিল পৌর কর্তৃপক্ষ। সম্প্রতি পৌর এলাকার একটি ড্রেনের ভেতরে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হলে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি এবং বাড়ে দুর্ঘটনার আশঙ্কা। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
এ নিয়ে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকম এ সংবাদ প্রকাশের পর পৌর কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়। দ্রুত উদ্যোগ নিয়ে বৈদ্যুতিক খুঁটির চারপাশে আলাদা বেষ্টনী দেওয়া হয়, যাতে পানি প্রবাহ স্বাভাবিক থাকে এবং কোনো ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকি না থাকে।
পৌর কর্তৃপক্ষের এই দ্রুত পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয়রা জানান, জনস্বার্থে এভাবে দ্রুত অভিযোগের সমাধান হলে ভবিষ্যতেও নাগরিক ভোগান্তি কমবে। দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য পলাশবাড়ী পৌর কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়