1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

ফুলছড়িতে শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার ফুলছড়িতে কনকনে শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত অসহায় মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামে অবস্থিত আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট প্রাঙ্গণে ৩৫০টি পরিবারের মাঝে কম্বল ও গায়ের চাদর বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, চন্দিয়া আইডিয়াল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম। এসময় সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিস আকন্দ পিন্টু, চন্দিয়া আইডিয়াল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তৌহিদ জাহান মিতালী এবং সমাজসেবক আব্দুল মান্নান শেখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার অসহায় মানুষগুলো। তীব্র শীতে একটি কম্বল পেয়ে সত্তরোর্ধ্ব বৃদ্ধ রমেলা বেগম বলেন, কয়েক দিন থাকি খুব জার (শীত) নাগছিল, এই কম্বলখান পায়া খুব উপকার হইল।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্টের মূল লক্ষ্য। আর্তমানবতার সেবায় এই ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!