1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোবিন্দগঞ্জে বিএনপির শোক ও দো’আ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ সাবেক প্রধানমন্ত্রী দেশনত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে পৌরশহরের পশ্চিম চারমাথায় বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। কালো ব্যাচ ধারণ করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। এছাড়াও দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত, দো’আ ও শোকসভার আয়োজন করা হয়।

এসময় গাইবান্ধা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসানুর রহমান চৌধুরী ডিউক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহিদুর ইসলাম রানক, সাবেক যুগ্ম আহবায়ক মোকাদ্দেম হোসেন সজল, তরিকুল ইসলাম চঞ্চল, পৌর যুবদলের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে; কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা বিএনপি। এ কর্মসূচি উপলক্ষে ৭ দিন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। দলীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও কালো পতাকা উত্তোলন করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!