1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গাইবান্ধায় গণমাধ্যমে জেন্ডারভিত্তিক উপস্থাপন বিষয়ক কর্মশালা সম্পন্ন

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডারভিত্তিক রীতিনীতির দায়িত্বশীল উপস্থাপন বিষয়ক দু’দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে।

কর্মশালায় সংবাদ পরিবেশনে লিঙ্গসমতা, অন্তর্ভুক্তিমূলক ভাষার ব্যবহার, স্টেরিওটাইপ পরিহার, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায্য উপস্থাপন এবং সংবেদনশীল বিষয়ে নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

অংশগ্রহণকারীরা বাস্তব উদাহরণ ও কেস স্টাডির মাধ্যমে জেন্ডার সংবেদনশীল রিপোর্টিংয়ের কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন। কর্মশালার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) অংশগ্রহণকারীরা ভবিষ্যতে নিজ নিজ কর্মক্ষেত্রে অর্জিত জ্ঞান প্রয়োগের অঙ্গীকার করেন।

এরআগে, গত রোববার শহরের সার্কুলার রোডের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে দু’দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ’র) উদ্যোগে, অ্যাকশনএইড বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় এবং এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন ‘অ্যাক্সিলারেটিং অ্যাকশন টু ইন্ড চাইল্ড ম্যারেজ প্রোজেক্ট (ফেইজ টু’র) অংশ হিসেবে সম্ভাবনা প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩০ জন সাংবাদিক অংশ নেয়।

গাইবান্ধা প্রেস প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে এবং সম্ভাবনা প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর আশীষ কুমার রায়ের সঞ্চালনায় দু’দিনব্যাপী এ কর্মশালার সেশন পরিচালনা করেন অ্যাকশনএইড বাংলাদেশ-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার এজেডএম মৌসুম ইসলাম এবং ফেলো নাওশীন তাবাসুম ছাড়াও অন্যান্যদের মধ্যে গাইবান্ধা প্রেস প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস উজ্জামান মোনা, ইউএনএফপিএ’র গাইবান্ধার ফিল্ড অফিসার ডা. শাহীন আখতার এবং এসকেএস ফাউন্ডেশনের জেন্ডার, চাইল্ড প্রোটেকশন ও সেফগার্ডিং সমন্বয়কারী উম্মে কুলসুম ইলা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!