1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-০৩ আসনে বিএনপি-জামায়াত-জাপা ও স্বতন্ত্রসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ত্রয়োদশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩১ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিএনপি-জামায়াত-জাপা ও স্বতন্ত্রসহ মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ প্রার্থী।
সোমবার (২৯ ডিসেম্বর) যথাক্রমে রিটার্নিং অফিসার ও পলাশবাড়ী-সাদুল্লাপুর সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জামায়াতে ইসলামীর জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু, জাপা মনোনীত ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আব্দুল্লাহ আদিল নান্নু, ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম আওলাদ হোসাইন, গণঅধিকার পরিষদের মো. সুরুজ্জামান সরকার, এবি পার্টির মনজুরুল হক সাচ্ছা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. মোছাদ্দিকুল ইসলাম, এএসএম খাদেমুল ইসলাম খুদি (স্বতন্ত্র), আজিজার রহমান বিএসসি (স্বতন্ত্র) তাঁদের স্ব-স্ব মনোনয়নপত্র জমা দিয়েছেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়ন ও পলাশবাড়ী পৌরসভা এবং উপজেলার ৮টিসহ ১৯ ইউনিয়ন নিয়ে গঠিত ৩১ গাইবান্ধা-৩ সংসদীয় নির্বাচনী আসন। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯০২ ও মহিলা ২ লাখ ৫৭ হাজার ২৭৪ এবং হিজরা ০৯ জন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!