1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

পলাশবাড়ীতে ধারাবাহিক অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের আর্তনাদ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে ধারাবাহিকভাবে খড়ের পালায় অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুমকির ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে একটি পরিবার।
২৮ ডিসেম্বর রবিবার রাত ৭টায় পলাশবাড়ী প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন উপজেলার ৪ নং বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের মাজিজুস ছোবহান মাজু মেম্বারের মেয়ে ভুক্তভোগী মোছাঃ তানজিনা আকতার সেতু।
তিনি বলেন,আজ আমরা অত্যন্ত অসহায় অবস্থায় প্রশাসন ও দেশবাসীর সহানুভূতি ও সহযোগিতা কামনা করছি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, গত কয়েকদিন ধরে পরিকল্পিতভাবে তাদের বাড়িতে থাকা গবাদিপশুর খাদ্য হিসেবে সংরক্ষিত খড়ের পালায় আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে।

তিনি অভিযোগ করে জানান গত ২৪ ও ২৬ ডিসেম্বর তাদের বাড়ীতে খরের পালায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সর্বশেষ ২৭ ডিসেম্বর আবারও খড়ের পালায় আগুন দেওয়া হয়, এতে তাদের ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, সর্বশেষ অগ্নিসংযোগের সময় তারা অভিযুক্তকে হাতেনাতে শনাক্ত করেন। অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের মৃত মিরু মন্ডলের মেজো পুত্র নিরোন মন্ডল।
ঘটনার বিচার চেয়ে পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও, অভিযোগের পর বিবাদী পক্ষ আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে তানজিনা আকতার সেতু বলেন, অভিযোগ দেওয়ার পর আমাদের পরিবারের সদস্যদের প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি এখন আমাদের জানমালের ওপর সরাসরি হামলার আশঙ্কা তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে তিনি অবিলম্বে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত নিরোন মন্ডল ও তার সহযোগীদের গ্রেপ্তার, ভুক্তভোগী পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধারাবাহিক অগ্নিসংযোগের মাধ্যমে সৃষ্ট ক্ষয়ক্ষতির সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণের দাবি জানান।
এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গাইবান্ধা জেলা পুলিশ সুপার ও পলাশবাড়ী থানার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!