1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গাইবান্ধা-৪ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করলেন যারা

  • আপডেট হয়েছে : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে এখন পর্যন্ত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ রবিবার (২৮ ডিসেম্বর) গাইবান্ধা-৪ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়।

আগামীকাল ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এরআগে ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সহকারী রিটার্নিং অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার দেওয়া তথ্যে জানা যায়, এ পর্যন্ত ডা. আব্দুর রহিম সরকার (জামায়াতে ইসলামী), মোহাম্মদ শামীম কায়সার লিংকন (বিএনপি), কাজী মশিউর রহমান (জাতীয় পার্টি), আতোয়ারুল ইসলাম নান্নু (বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন (ইসলামী আন্দোলন), ফারুক কবির আহমদ (স্বতন্ত্র), আব্দুর রউফ আকন্দ (স্বতন্ত্র), হুমায়ুন কবীর সরকার (স্বতন্ত্র), মোস্তাফিজুর রহমান (স্বতন্ত্র) ও ছামিউল আলম রাসু (গণফোরাম) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) সহকারী রিটার্নিং অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, গাইবান্ধা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৬১৬ জন, নারী ভোটার ২ লাখ ৩৬ হাজার ৭৫৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!