1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন

  • আপডেট হয়েছে : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোদন করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় রোববার (২৮ ডিসেম্বর) সকালে পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে এ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

উপজেলা শিক্ষা অফিস ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও’র) আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলার রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. রবিউল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাহমুদুল হাছান, গাইবান্ধা ইএসডিও’র এরিয়া ম্যানেজার ফারুক হোসেন, ফিডিং কর্মসূচির উপজেলা ম্যানেজার নাজির হোসেন, ইএসডিও’র কোমরপুর শাখা ম্যানেজার আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান সরকার।

উল্লেখ্য; ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও’র) বাস্তবায়নে ২০২৫ সালের ১১ নভেম্বর হতে পরবর্তী ৯ মাস পর্যন্ত এ উপজেলার ২১৬টি বিদ্যালয়ের ২০ হাজার ৮শ’ ২২ জন শিক্ষার্থীদের মাঝে তিনদিন বোন রুটি, সিদ্ধ ডিম ও কলা বিতরণ ছাড়াও দু’দিন দুধ, বিস্কুট ও মৌসুমী বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!