1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

আ’লীগ চায় চায় না বিএনপি নির্বাচনে আসুক: ফখরুল

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ৭১ বার পড়া হয়েছে

 

বিএনপি নির্বাচনে আসুক বর্তমান সরকার তা চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির ভিশন-২০৩০ ‘নারী সমাজের উন্নয়ন ও অগ্রগতি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

সংগঠনের সভাপতি আফরুজা আব্বাসের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন, মহিলা দলের নূরজাহান ইয়াসমীন, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, নূরুন নাহার ও শামছুন্নাহার ভূঁইয়া প্রমুখ।

তিনি বলেন,দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, বর্তমান সরকার সেটাও চায় না।

সেমিনারে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের প্রবৃদ্ধি হচ্ছে, শুধুমাত্র ধনী লোকদের হাজার হাজার টাকা লুট করা। অন্যদিকে, গরিবরা গরিব থেকে আরো গরিব হচ্ছে। ফুটপাতে থাকছে।

তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) দেশটাকে বাপের তালুকদারি মনে করে হাজার হাজার টাকা লুট করছে।

আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা ফখরুল আরো বলেন, তারা (আওয়ামী লীগ) জানে, ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না।

নির্বাচন কমিশন (ইসি)গঠনের আবারও সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, প্রশ্নবিদ্ধ ব্যক্তির মাধ্যমে ইসি গঠন করা হয়েছে। তারপরও আমরা বলেছি, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করলে সমর্থন পাবেন। সম্প্রতি, ইসি একাদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। খুব ভালো কথা। কিন্তু নির্বাচন করতে হলে সব রাজনৈতিক দলগুলোকে একই রাস্তায় নিয়ে আসতে হবে, সেই রাস্তা কোথায়? রোড’ই যখন নেই, তখন ম্যাপে কী হবে?

ইসির উদ্দেশে মির্জা ফখরুল বলেন, নির্বাচনি পরিবেশ তৈরি করুন। অন্যথায়, নির্বাচনি রোডম্যাপ সার্থক হবে না। সব ব্যর্থতার দায় আপনাদের নিতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!