1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

মিথ্যা তথ্য দিয়ে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজনে দুই বছরের জেল

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

 

মিথ্যা তথ্য দিয়ে কেউ যদি অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন করেন তাহলে তাদের দুই বছরের জেল অথবা ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এমন বিধান রেখে মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন (সংশোধন) আইন, ২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব আশরাফ শামীম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অঙ্গপ্রত্যঙ্গ বলতে চোখ, কিডনি, হৃদপিণ্ডসহ অন্যান্য অঙ্গ দান করা যাবে। আইনে বলা আছে, পিতা-মাতা, ভাই-বোন, পুত্র-কন্যাসহ অন্যান্য নিকট আত্মীয় এসব অঙ্গপ্রত্যঙ্গ দান করতে পারবেন। আইনে অপরাধের শাস্তি হিসেবে বলা হয়েছে, মিথ্যা তথ্য দিয়ে কেউ যদি অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন করেন তাদের দুই বছরের জেল অথবা ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।’

উল্লেখ্য, আগে এই আইন কেউ অমান্য করলে তাকে সাত বছরের জেল অথবা ৩ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!