1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গাইবান্ধায় ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফসর মো. খলিলুর রহমান বলেন, ইত্তেফাক বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্থান) শোষিত মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখায়ে ছিল। ইত্তেফাক মানে একটি ইতিহাস। বাংলাদেশের ইতিহাস ইত্তেফাককে বাদ দিয়ে লিখা যাবে না। বাংলাদেশে অভূদয়ের সকল আন্দোলন-সংগ্রামে ত্যাজোদীপ্ত ভূমিকা রেখেছে ইত্তেফাক। এসব কারণে এই পত্রিকার প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া সাংবাদিকতার ইতিহাসে চির স্মরণীয় ও পথিকৃৎ হয়ে থাকবেন। তার সাংবাদিকতার জীবনে কারো সাথে আপোস ও মাথা নত করেননি। তার হাত ধরে ইত্তেফাক দেশ, জাতি ও জনগণের মূখপত্র হিসাবে পরিণত হয়েছিল।

দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান এসব কথা বলেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় গাইবান্ধা প্রেস ক্লাব মিলনায়তনে দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা’র আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৭৩তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক ও স্থানীয় দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কে.এম রেজাউল হক, বিশিষ্ট সাহিত্যিক ও আবৃত্তি শিল্পি গৌতম আশীষ গুহ সরকার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসুজ্জামান মোনা, স্থানীয় উন্নয়ন সংস্থা অবলম্বন-এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক মোদাচ্ছিরুজ্জামান মিলু, সাংবাদিক খন্দকার শাহ মো. জোবায়ের আলী, সমাজকর্মী গোলাম রব্বানী মুছা, সাংবাদিক জাভেদ হোসেন, হেদায়েতুল ইসলাম বাবু, কাওসার রহমান রোমেল প্রমূখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা। শেষে দৈনিক ইত্তেফাকের শুভ কামনায় আমন্ত্রিত অতিথিবৃন্দ কেক কাটেন।

এসময় সাংবাদিক আ.স.ম রেজাউন্নবী রাজু, রজতকান্তি বর্মন, কুদ্দুস আলম, আব্দুল মান্নান চৌধুরী, মিলন খন্দকার, ফিরোজ কবীর মিলন, সাইফুল ইসলাম মিলন, কার্তিক চন্দ্র, সুমন মিয়া, শামসুজ্জোহা, আবু সায়েম, ইত্তেফাকে সাঘাটা প্রতিনিধি আরিফুল ইসলাম লিটু ও পলাশবাড়ী প্রতিনিধি রবিউল ইসলাম পাতা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহেদী হাসান, হারুন-অর-রশিদ, কৃষক নেতা কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!