1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গাইবান্ধায় রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের উদ্যোগে শীতার্ত, ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ৮০০টি কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে জেলার সাদুল্লাপুর উপজেলার টুনিরচর এলাকা, ফুলছড়ি উপজেলার উড়িয়া গ্রাম এবং গাইবান্ধা পৌরসভা ও সদর এলাকার বিভিন্ন স্থানের মানুষের মাঝে গাইবান্ধা রেড ক্রিসেন্ট কার্যালয়ের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ কার্যক্রমে গাইবান্ধা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান মো. সাহেদ হোসেন, কার্যকরী কমিটির সদস্য মো. শহীদুজ্জামান শহীদ, রেবেকা সুলতানা লাবনী, ইউনিট কর্মকর্তা সাইদুর হাসান শাওনসহ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তারা বলেন, তীব্র শীতের কারণে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী চরম দুর্ভোগে পড়েছে। রেড ক্রিসেন্টের এই মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানায়, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!