খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ-এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন থানা অফিাসর ইনচার্জ অফিসার ইনচার্জ সারোয়ার আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. হারুন অর রশীদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন, জামায়াত নেতা তাজুল ইসলাম মিলন প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।