1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

পলাশবাড়ীর সন্তান সবুজ মিয়া সুদানে শান্তিরক্ষা মিশনে শহীদ,রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে দাফন সম্পন্ন

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শহীদ বাংলাদেশি লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়ার দাফন সম্পন্ন হয়েছে নিজ গ্রাম গাইবান্ধার পলাশবাড়ীতে। রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত এই দাফন অনুষ্ঠানে শোকস্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকা।

২০ ডিসেম্বর শনিবার সকাল ১১টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহবাহী একটি ফ্লাইট অবতরণ করে। পরদিন ২১ ডিসেম্বর রবিবার দুপুরে হেলিকপ্টারযোগে শহীদ সবুজ মিয়ার মরদেহ গাইবান্ধার তুলশিঘাট হেলিপ্যাডে পৌঁছায়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের আমলাগাছী ছোট ভগবানপুর গ্রামের নিজ বাড়িতে নেওয়া হয়।

যোহর নামাজের পর গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
শহীদ সবুজ মিয়া মৃত হাবিবুর রহমান ও ছকিনা দম্পতির সন্তান। জীবিকার তাগিদে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে লন্ড্রি কর্মচারী হিসেবে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছিলেন।

মহদীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বাসিন্দা ফিরোজ আকন্দ জানান, প্রায় আট বছর আগে সবুজ মিয়া বাংলাদেশ সেনাবাহিনীতে লন্ড্রি কর্মচারী হিসেবে যোগ দেন। দুই ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। বড় বোনের বিয়ে সম্পন্ন হয়েছে। মাত্র এক বছর আগে নাটোর জেলায় তার বিয়ে হয়। বর্তমানে তার স্ত্রী ও মা নিজ গ্রাম পলাশবাড়ীতেই বসবাস করছেন।

হঠাৎ এই মর্মান্তিক খবরে তার মা, স্ত্রী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী শহীদ হন এবং আরও নয়জন আহত হন।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি সশস্ত্র বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ ভবিষ্যতেও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন অব্যাহত রাখবে। নিহত শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে গৌরবের সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!