1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

সিলেটের ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৬

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

 

সিলেট বিয়ানীবাজার সরকারি কলেজের শ্রেণিকক্ষ থেকে এক ছাত্রলীগকর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। তবে কে বা কারা তাকে গুলি করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহত খালেদ আহমদ লিটু (২৩) উপজেলা ছাত্রলীগের পাভেল গ্রুপের কর্মী। তিনি পৌরশহরের নয়াগ্রাম রোডে একটি মোবাইল দোকানের মালিক। তার বাড়ি পৌরসভার পণ্ডিতপাড়া গ্রামে।

বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, কলেজের শ্রেণিকক্ষ থেকে বহিরাগত ছাত্রলীগকর্মী খালেদ আহমদ লিটুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। গুলিটি কোথা থেকে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি জানান, শ্রেণিকক্ষের ভেতর না বাইরে থেকে গুলি করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। নিরাপত্তার স্বার্থে কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে কী কারণে লিটু কলেজের ওই কক্ষে অবস্থান করছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান ওসি।

জানা গেছে, সকালে কলেজের প্রথম বর্ষের দুই ছাত্রের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশের পাঁচ সদস্য কলেজের প্রধান ফটকে দায়িত্বে ছিলেন। গুলির শব্দে তারা শ্রেণিকক্ষে গিয়ে লিটুর লাশ পড়ে থাকতে দেখেন। তবে এ সময় সেখানে আর কাউকে পাওয়া যায়নি।

উদ্ভূত পরিস্থিতিতে কলেজের স্নাতক প্রথম বর্ষের সোমবারের সকল পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, গুলিটি খালেদ আহমদ লিটুর মাথায় লেগেছে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!