1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

তারাগঞ্জে শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

আব্দুল্লাহিল শাহীন,তারাগঞ্জ, রংপুরঃ
আধিপত্যবাদ বিরোধী ইনসাফ ও আজাদির সংগ্রামে আত্মত্যাগকারী বিপ্লবী বীর শহীদ শরীফ ওসমান হাদীর নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে তারাগঞ্জ। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তারাগঞ্জ উপজেলার নতুন চৌপতি বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নতুন চৌপতি বাসস্ট্যান্ডে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল চলাকালে বিক্ষোভকারীরা শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, “এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি ন্যায়বিচার, প্রতিবাদ ও স্বাধীনচেতা মানুষের কণ্ঠ রোধের অপচেষ্টা। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার না করা হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।

বক্তারা আরও বলেন, একটি সভ্য রাষ্ট্রে প্রকাশ্য হত্যাকাণ্ডের পরও যদি বিচার প্রক্রিয়ায় গড়িমসি চলে, তবে জনগণ চুপ করে বসে থাকতে পারে না।

দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত না হলে এর দায় সংশ্লিষ্ট প্রশাসনকেই নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!