1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গাইবান্ধায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ “দক্ষতা নিয়ে যাবো বিদেশ-রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়েছে।

জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওইস্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও সিরিন আকতারের সঞ্চালায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।  এতে আরো বক্তব্য রাখেন টিটিসির অধ্যক্ষ শামসুল হক, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার মো. আমজাদ হোসেন, গাইবান্ধা গণ উন্নয়ন কেন্দ্রের সহকারি সমন্বয়কারী জয়া প্রসাদসহ অন্যান্যরা।

আলোচনা সভার পরে জেলার ১জন প্রবাসীর কন্যাকে শিক্ষাবৃত্তি, ৪জন প্রতিবন্ধী, ৫জন বিদেশগামী প্রবাসীদের মাঝে চেক বিতরণ করা হয়। সেইসাথে নারী ও পুরুষসহ ৫জন সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী গাইবান্ধা শহরের পৌরপার্কে মেলার আয়োজন করা হয়েছে। মেলার বিভিন্ন স্টলে অভিবাসন সংক্রান্ত বিষয়ে সেবা প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!