1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

ভিয়েতনাম থেকে এলো ২৭ হাজার টন চাল

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

 

ভিয়েতনাম থেকে ২৭ হাজার টন চাল নিয়ে এবার এমভি ট্যাক্স নামের আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে।

১৯ জুলাই আসার কথা থাকলেও নির্ধারিত সময়ের দুই দিন আগে সোমবার ভোরে বন্দরের বহির্নোঙরে প্রবেশ করে জাহাজটি।

বন্দর সূত্র জানায়, কাস্টমসের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে বহির্নোঙরে জাহাজটি থেকে কিছু চাল খালাস করা হবে। পরে জেটিতে প্রবেশ করবে জাহাজটি।

এর আগে বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় ভিয়েতনাম থেকে চাল নিয়ে আসা প্রথম জাহাজটি বন্দরের বহির্নোঙরে প্রবেশ করে।  এতে ২০ হাজার টন চাল ছিল।

সূত্র জানায়, এমভি ভিসাদ নামের এই জাহাজটি এখনো বহির্নোঙরে রয়েছে। এটি থেকে ছোট লাইটারেজ জাহাজের মাধ্যমে চাল খালাসের কাজ চলছে।  আড়াই হাজার টন চাল খালাসের পর জাহাজটি মঙ্গলবার জেটিতে প্রবেশ করবে।

শিপিং এজেন্ট ইউনি শিপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসাইন জানান, চলমান খাদ্য সংকট নিরসনে ভিয়েতনাম থেকে মোট আড়াই লাখ টন চাল আমদানি করা হচ্ছে।

এর মধ্যে প্রথম দফায় দেড় লাখ টন চাল আনা হচ্ছে। ২০ হাজার টন চাল নিয়ে প্রথম জাহাজটি আসার কয়েকদিন পর ২৭ হাজার টন চাল নিয়ে দ্বিতীয় জাহাজটিও সোমবার এসে পৌঁছেছে। অপর জাহাজটি ২২ জুলাই এসে পৌঁছাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!