1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের অধীনে পলাশবাড়ীতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড (প্রস্তাবিত)-এর অধীনে গাইবান্ধার পলাশবাড়ীতে পৃথক দু’টি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড (প্রস্তাবিত) কর্তৃক সারাদেশে দু’দিনব্যাপী প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত বৃত্তি পরীক্ষা আয়োজনের অংশ হিসেবে বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় পলাশবাড়ী পৌরশহরের স্টুডেন্ট কেয়ার স্কুল এন্ড কলেজ কেন্দ্রে প্রথম দিনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে স্টুডেন্ট কেয়ার স্কুল এন্ড কলেজ, মেরীরহাট স্কয়ার কিন্ডারগার্টেন, জুনদহ গ্লোরিয়ার্স কিন্ডারগার্টেন এবং রেখারাণী কেজি স্কুলের মোট ১২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ পরীক্ষা কেন্দ্রে আবু শাহিন সরকার কেন্দ্র সচিব এবং শিহাব শেখ হল সুপারের দায়িত্ব পালন করেন।

অপরদিকে; উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতাপাড়ায় অবস্থিত আয়ান উদ্দিন মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে বিকেএস মডেল স্কুল এবং আয়ান উদ্দিন মডেল স্কুল এন্ড কলেজের মোট ১৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা কেন্দ্রে এম হাসান আলী কেন্দ্র সচিব ও আজিজুল ইসলাম হল সুপারের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য; বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মেধা এবং প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরো আগ্রহী করে তুলতে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!