1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধায় ছাত্রশিবিরের সাইকেল র‌্যালী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ১৬ ডিসেম্বর বিজয়ের ৫৫ বছর উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিশাল সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ র‌্যালীতে জেলার বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত বিপুল সংখ্যক ছাত্র অংশগ্রহণ করে। গাইবান্ধা সরকারি কলেজ চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র‌্যালী উদ্বোধন করেন পরে ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. ফেরদৌস সরকার রুম্মান।

পরে জেলা সভাপতি মো. ফেরদৌস সরকার রুম্মানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কর্মসূচীর প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ফয়সাল কবির রানা, জেলা সেক্রেটারি মো. ইউসুফ আল কার্যাভী, শহর সভাপতি হুমায়ুন ফারহান সাদিক, সদর উপজেলা সভাপতি মো. সোহেল রানা, কলেজ শাখার সভাপতি মো. মাহামুদুল হাসান মামুন প্রমুখ।

বক্তারা বলেন, ‘বিজয়ের চেতনাকে ধারণ করে দেশ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়নে নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শিক নেতৃত্ব অপরিহার্য। ইসলামী ছাত্রশিবির সেই আদর্শিক নেতৃত্ব তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

তারা আরো বলেন, ‘বিজয় আমাদের আত্মত্যাগ, সংগ্রাম ও দায়িত্ববোধের শিক্ষা দেয়। দেশের সার্বভৌমত্ব রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি দূর্ণীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে সচেতন ও সংগঠিত হতে হবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!