1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

আজ নির্বাচন, কে হতে যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

 

আজ সোমবার ভারতের রাষ্ট্রপতি নির্বাচন। এটি দেশটির চতুর্দশ রাষ্ট্রপতি নির্বাচন। রাইসিনার হিলসের পরবর্তী বাসিন্দা করে হবেন, তা জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন।

রাজধানী নয়াদিল্লীর পার্লামেন্ট ভবন ও রাজ্যের বিধানসভাগুলোতে লোকসভা, রাজ্যসভা ও বিধানসভার সদস্যরা ভোট দিয়ে তাদের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন।

স্থানীয় সময় সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনের ভোট গণনা করা হবে ২০ জুলাই।

এবার রাষ্ট্রপতি পদে প্রার্থী দুইজন। বিজেপি নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে প্রার্থী রামনাথ কোবিন্দ। যিনি এর আগে বিহারের রাজ্যপাল ছিলেন।

তার প্রতিদ্বন্দ্বী বিরোধী প্রার্থী হলেন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ’র প্রার্থী মীরা কুমার। যিনি এর আগে কংগ্রেস শাসনামলে লোকসভার স্পিকার ছিলেন। দুইজনই দলিত সম্প্রদায়ের।

সংখ্যার বিচারে নির্বাচনের আগের দিন পর্যন্ত, এই দৌড়ে এগিয়ে রয়েছেন রামনাথ কোবিন্দই। যদিও, বিরোধীরাও শেষ রাতে বাজিমাত করার বিষয়ে আশাবাদী।

দুজনই নিজেদের প্রচারে কোনো কসুর করেননি। দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির সমর্থন আদায় করার প্রচেষ্টা করেছেন।

বর্তমান বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। নির্বাচিত রাষ্ট্রপতি শপথ নিবেন ২৫ জুলাই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!